© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

শেয়ার করুন:
নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। 

এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায় সোমবার দিবাগত রাত ২ টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে সকালে পুলিশ, ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭ টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ। 

কেএন/টিকে

মন্তব্য করুন