© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দিনে ও রাতে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ও কুয়াকাটায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রিয়াজ (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) এবং ৪নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মজিবর হাওলাদার (৫২) ।

মহিপুর থানা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নজরুল ফকিরের বাড়ির সামনে কাঁচা বেড়িবাঁধ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মশাল মিছিল করেন।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় এজাহারনামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মামলার তদন্তের জন্য সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হবে।

এফআর/

মন্তব্য করুন