© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনের ছুটিতে অতিরিক্ত যান বাহনের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা হতে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পরেছে উত্তর বঙের ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছে। যদিও গত রাতে এই সংখ্যা ছিল আরও বেশি। বিকেল থেকে আবারও পরিবহনের সংখ্যা বেড়েছে মহাসড়কে।

এতে মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পড়েছে মানুষ। অনেকেই গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে যাচ্ছে।

এদিকে গণপরিবহন সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

হাইওয়ে পুলিশ বলছে, নির্বাচনে একটা টানা কয়েকদিন ছুটিতে মানুষ বাড়ি যাচ্ছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হওয়ার দাবি তার।

এসকে/এসএন

মন্তব্য করুন