কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে আইজিপির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৭:৫৪ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আইজিপি বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি দল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পর্যবেক্ষণ দলটির নেতৃত্বে ছিলেন নানা আডো আকুফো। সাক্ষাৎকালে নির্বাচনকালীন নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন উল্লেখ করে নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয় জানতে চান।
আইজিপি নির্বাচনি আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এসএন