© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

শেয়ার করুন:
মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের কার‌ণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধের তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইক‌মিশন জানায়, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
 
সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। 

জরুরি ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my
 
সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং দ্রুত সেবা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হাইক‌মিশন।

এমআই/টিএ

মন্তব্য করুন