© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোটের জরুরি বৈঠক শেষে কী বার্তা দিলেন জামায়াত আমির?

শেয়ার করুন:
জোটের জরুরি বৈঠক শেষে কী বার্তা দিলেন জামায়াত আমির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের কর্মীদের নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানিয়েছেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে যে গণভোট হবে সেখানে ১১ দলীয় ঐক্য হ্যাঁ ভোটের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবো।

নির্বাচন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরপর ৪টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাবে৷

নির্বাচন ঘিরে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। জনগণকে আহ্বান জানাবো ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে নির্দেশনা হিসেবে না নেয়ার আহ্বান জানাচ্ছি। কেউ ভোট ডাকাতি করতে আসলে আমরা জনগণকে আহ্বান জানাবো প্রতিহত করার।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সেটি জনগণের সরকার হবে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

এসকে/এসএন

মন্তব্য করুন