© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাপলা কলিকে জয়ী করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলামের বক্তব্য

শেয়ার করুন:
শাপলা কলিকে জয়ী করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলামের বক্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী মো. নাহিদ ইসলাম তাকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন, কোথায় কী করা লাগবে সেটা আমরা করব। দ্বিতীয়বার বলা লাগবে না, আমার কাছে আসা লাগবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ কথা বলেন।

এতে বলা হয়, শাপলা কলিকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সাথে বসবো।

বসে কোথায় কী করা লাগবে, রাস্তা, সেটা আমরা করব। দ্বিতীয়বার বলা লাগবে না, আমার কাছে আসা লাগবে না। ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।


টিজে/টিএ 

মন্তব্য করুন