© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদ নির্বাচন ও গণভোট / ভোমরা কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি

শেয়ার করুন:
ভোমরা কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) থেকে ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আজ ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় ট্রাক, চালক ও হেলপারদের সরকারি পার্কিং ইয়ার্ডের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলা খালি ট্রাক ও পণ্যবাহী ট্রাকগুলো রাস্তায় না রেখে নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে।
 
তবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে এবং স্বাভাবিকভাবে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
 
এদিকে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

কেএন/টিকে

মন্তব্য করুন