© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার

শেয়ার করুন:
ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৩ কোটি ৫০ লাখ বা ১.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ফলে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১২ কোটি ৬১ লাখ ডলার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার।

সে তুলনায় বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৬ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২২ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার—যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এমকে/টিকে

মন্তব্য করুন