© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

শেয়ার করুন:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে তাদের সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের বিষয়টি নাটক সাজিয়ে প্রচার করা হচ্ছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন