© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা?

শেয়ার করুন:
কোন কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দলের আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দলটির শীর্ষ নেতারা উৎসবমুখর পরিবেশে স্ব স্ব কেন্দ্রে ভোট প্রদান করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের ভোট দেওয়ার কেন্দ্রগুলো হলো–

ডা. শফিকুর রহমান (আমির) : মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা), মিরপুর, ঢাকা।

মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল) : সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমির) : রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্র।

অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমির) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (নায়েবে আমির) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

মাওলানা আনম শামসুল ইসলাম (নায়েবে আমির) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

সহকারী সেক্রেটারি জেনারেলদের কেন্দ্র-

মাওলানা এ টি এম মা’ছুম : ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।

মাওলানা রফিকুল ইসলাম খান : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র।

ড. হামিদুর রহমান আযাদ : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

মাওলানা মুহাম্মাদ শাহজাহান : চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্র।

নির্বাচন কমিশন ও দলীয় সূত্র অনুযায়ী, জামায়াতের অন্যান্য নেতারাও সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন