© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজতে হবে : আজাদ

শেয়ার করুন:
বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজতে হবে : আজাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তিনি অভিযোগ করেছেন, প্রশাসন বিএনপির নেতাকর্মীদের খোঁজ করছে, কিন্তু দুর্বৃত্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় নিজবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আশাবাদ ব্যক্ত করে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

ইনশাআল্লাহ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবো। নির্বাচনে উল্লেখযোগ্য জনসমর্থন মিলছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি রেকর্ড ভোটে বিজয়ের প্রত্যাশা করছি।’

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগও তোলেন আজাদ। তিনি দাবি করেন, আঙ্গুরের ম্যানেজার ও সুমনের ম্যানেজারের টাকা বিতরণের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি বলেন, ‘আমরা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। থানায় জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি। কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানি না। তারা শুধু বিএনপির নেতাকর্মীদের খোঁজে।

বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে লাভ নেই।’

এমআর/এসএন  

মন্তব্য করুন