স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১১ জানুয়ারি) তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।
নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি এ সময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসকে/এসএন