জাতীয় সংসদ নির্বাচন কাভারে ঢাকায় পাকিস্তানের ৪০ সাংবাদিক
ছবি: সংগৃহীত
০৫:১০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
১৩তম জাতীয় সংসদ নির্বাচন কাভার করার জন্য বাংলাদেশে এসেছেন ৪০ জন পাকিস্তানি সাংবাদিক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের প্রিন্ট, সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্বকারী ৪০ জন সাংবাদিকের একটি দল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন কাভার করতে এসেছেন।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তান হাউসে সফররত মিডিয়া প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এ সময় হাইকমিশনার মিডিয়া প্রতিনিধিদের বিরাজমান রাজনৈতিক পরিবেশের পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল দিকগুলো সম্পর্কে তাদের অবহিত করেন।
এসএস/টিএ