© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের মাঠে অর্থের ছড়াছড়ি না থামলে সুষ্ঠু নির্বাচন হবে না: ইসলামী আন্দোলন

শেয়ার করুন:
ভোটের মাঠে অর্থের ছড়াছড়ি না থামলে সুষ্ঠু নির্বাচন হবে না: ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে এ ধরণের অতীত রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
 
গাজী আতাউর রহমান বলেন, ‘অতীত পরিচয় যাই হোক, সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।’
 
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে সরকারের বর্তমান আন্তরিক অবস্থান ভোটের দিনেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
  
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন।’
 
তিনি আরও বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মতো কলঙ্কিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।’

এমআই/এসএন

মন্তব্য করুন