© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোরখা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফুল হক

শেয়ার করুন:
বোরখা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘বোরকা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূল বক্তব্য উপস্থাপন না করে আংশিক উপস্থাপন করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরিফুল হক জানান, তাঁর রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যকে আংশিক বা প্রেক্ষাপট ছাড়া প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আরিফুল হক চৌধুরী মনে করেন, তাঁর ব্যক্তি ইমেজ ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই ‘প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে। তিনি সিলেট-৪ আসনের মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। নির্ভয়ে ও নিরাপদে ভোট দেবেন।’

এসএস/টিএ

মন্তব্য করুন