ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন: নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি
ছবি: সংগৃহীত
০৭:০৯ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনা এবং দেশজুড়ে দলটির বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর দেশে কাঙিক্ষত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু একটি মহল অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে তা ব্যাহত করার পাঁয়তারা করছে। তিনি বিশেষ করে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের অপতৎপরতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি স্পষ্টভাবে বলেন, কেউ যেন এই নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার পাশাপাশি নির্বাচনের ফলাফল দালিলিকভাবে বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার জন্য আহ্বান জানান।
ইউটি....