© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে চলমান তীব্র বিদ্যুৎ-জ্বালানি সংকট রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান জামায়াতের

শেয়ার করুন:
দেশে চলমান তীব্র বিদ্যুৎ-জ্বালানি সংকট রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান জামায়াতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ এএম | ১৫ আগস্ট, ২০২৬

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা অস্থায়ী রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান।

একেএস/টিএ

মন্তব্য করুন