© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোথায় ভোট দেবেন তারেক রহমান!

শেয়ার করুন:
কোথায় ভোট দেবেন তারেক রহমান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, ‘ইনশাআল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোট দিবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন- ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন