© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

শেয়ার করুন:
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোট দিয়ে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

এ্যানি বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকবো।

এসময় বিএনপির এ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বদ্বিতা হবে।

এমকে/টিকে

মন্তব্য করুন