© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

শেয়ার করুন:
কুড়িগ্রামে এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী আতিকুর রহমানের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। এ সময় প্রার্থীর ছোট ভাই আশিকুর রহমানসহ ৫ জনকে গাড়ি থামিয়ে পিটিয়ে জখম করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: ১১ দলীয় জোট প্রার্থী আতিকুর রহমানের ছোট ভাই আশিকুর রহমান (২৬), নুর আমিন (২৬), জিহাদ (৩০)), সৃষ্টিসহ (১৮) ৫ জন।

এ বিষয়ে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহিদ জানান, প্রার্থীর নির্বাচনী গাড়িতে পলাশবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

এ সময় হাসপাতালে আহতের দেখতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী ড. আতিকুর রহমান বলেন, আমার নির্বাচনী গাড়িতে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ ৫ জনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ৩০ থেকে ৩৫ জন এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হবে। আইনশৃংখলাবাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর গাড়িতে হামলা এবং প্রার্থীর ছোট ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন