© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যত বেলা গড়াবে, আমরা বিজয়ের তত কাছে পৌঁছাব : হাসনাত

শেয়ার করুন:
যত বেলা গড়াবে, আমরা বিজয়ের তত কাছে পৌঁছাব : হাসনাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, নির্বাচনে যত বেলা গড়াবে, ইনশাআল্লাহ আমরা বিজয়ের দ্বারপ্রান্তে তত বেশি এগিয়ে যাবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর আমার কাছে আসেনি। আমরা পুরোপুরি শঙ্কামুক্ত থাকতে চাই। নির্বাচন হবে একটি উৎসবের মতো; ভোট ভয়ের কোনো বিষয় নয়।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মানুষ তার নাগরিক অধিকার হিসেবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। দেবিদ্বারের সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে- কেন্দ্রে আসুন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটের কারণে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক, এটা আমি কখনোই চাই না।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এবার বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন