© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট দিলেন ফয়জুল করী‌ম

শেয়ার করুন:
ভোট দিলেন ফয়জুল করী‌ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও দ‌লের জেষ্ঠ‌্য না‌য়ে‌বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল ক‌রিম। বৃহস্পতিবার ((১২ ফেব্রুয়ারি) শহ‌রের রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট দেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী। 

ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফয়জুল করীম বলেন, ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা গণতন্ত্রের মূল ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

পাশাপাশি তিনি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। 

পিআর/টিকে

মন্তব্য করুন