© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেওয়া হবে না : সারজিস আলম

শেয়ার করুন:
ভোট প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেওয়া হবে না : সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পেশিশক্তি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, হাজারো শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হবে।

জনগণের মতামতের ওপর যেন সবাই আস্থা রাখি। ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

তিনি বলেন, গত কয়েকদিনে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা সাধারণ ভোটারদের বাধা ও হুমকি দিচ্ছেন।

আমরা প্রত্যাশা করি, আজকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোন অভিযোগ থাকবে না।  

সারজিস আলম আরো বলেন, পেশিশক্তি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দিব না। তবে জনগণের ওপর আমাদের আস্থা থাকবে।

সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। 

তিনি বলেন, মানুষ দেখেছে গত দেড় বছরে কারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। সেটা বিবেচনা করে মানুষ ভোট দেবে। সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের আশা প্রকাশ করেন তিনি। 

কেএন/টিকে

মন্তব্য করুন