জনশ্রুতি আছে টাকা বিলি করার: কালাম
ছবি: সংগৃহীত
০৯:৫২ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আঠারো বছর পরে আজ ভোটে অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার। আমার দৃঢ় বিশ্বাস ঐতিহাসিকভাবেই নির্বাচনটি হবে। মানুষের ভোটের অধিকার আবার নতুন করে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিগত দিয়ে যেমন সংগ্রাম করে এসেছে। আগামী দিনেও দেশ গড়ার কারিগর হিসেবে বিএনপি জনগণের পাশে থাকবে এবং জনগণকে সেবা প্রদানে সক্ষম হবে।
তিনি বলেন, জনশ্রুতি আছে টাকা বিলি করার। বাস্তবে এমন কিছু হয়ে থাকলে প্রশাসন এটা দেখবে। আমাদের নজরে এমন কিছু আসেনি এখনও।
এসএস/টিএ