© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সময় গড়ালে স্পষ্ট হবে নির্বাচনী চিত্র : ডা. মনিষা

শেয়ার করুন:
সময় গড়ালে স্পষ্ট হবে নির্বাচনী চিত্র : ডা. মনিষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের শুরুতে পরিবেশ পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, বেলা বাড়লে ভোটের প্রকৃত অবস্থা বোঝা যাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের বিভিন্ন কেন্দ্রে পেশি শক্তির প্রদর্শন দেখা গেছে। তাদের দলীয় এজেন্টদের কেন্দ্রে প্রবেশ ঠেকাতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

বিভিন্ন অজুহাতে আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছি কিন্তু  সমাধান হয়নি। 

ভোটার উপস্থিতি নিয়ে ডা. মনীষা বলেন, সকাল পর্যন্ত ভোটার উপস্থিতি কম। তবে সাধারণ মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কের কারণে তাদের সমর্থন পাবো, মানুষ ভোট দিতে আসবে। জনগণের ভালোবাসা আমাদের পক্ষে গেলে তা অনেকের জন্য গাত্রদাহের কারণ হতে পারে। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আরও সময় প্রয়োজন বলে জানান এই প্রার্থী।

আরআই/টিকে

মন্তব্য করুন