© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুষ্ঠু ভোটে হেরে গেলে আরও বেশি পরিশ্রম করবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
সুষ্ঠু ভোটে হেরে গেলে আরও বেশি পরিশ্রম করবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৮ আসনের ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সুষ্ঠু নির্বাচেনে হেরে গেলে আমাদের লড়াইটা আরও দ্বিগুণ করবো। এখন যে পরিশ্রম করি, সেটি  আরও বেশি করে করবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, এই আসনে মূলত শহীদ উসমান হাদী ভাই ভোট পাচ্ছে। সবাই বলছে- হাদী ভাইকে ভোটটা দিতাম, এটা আপনাকে দিয়েছি। এতে আমার দিনি দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে।

নির্বাচন বাঞ্চালের চেষ্টা হচ্ছে কি না এম প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,  এখনও আমি দেখতে পাইনি। দেখতে পেলে এ বিষয়ে কথা বলবো।পাটওয়ারী বলেন, যারা আমার ওপর আক্রমণ করেছে, কটুকথা বলেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তাদের নিয়ে কাজ করবো। 

এসএস/টিএ

মন্তব্য করুন