© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি, এটাই আমাদের সাফল্য : ব্যারিস্টার আরমান

শেয়ার করুন:
পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি, এটাই আমাদের সাফল্য : ব্যারিস্টার আরমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পুরুষদের চেয়ে ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি বলে জানিয়েছেন ঢাকা ১৪ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। নারী ভোটারদের বেশি উপস্থিতিকে নিজেদের সাফল্য বলে মনে করছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর কমার্স কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিনি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, "কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। পুরুষদের চেয়ে নারী ভোটার উপস্থিতি অনেক বেশি। এটা আমাদের অন্যতম সাফল্য।"

নির্বাচনে নিজের জেতার বিষয়ে আশাবাদী কি না জানতে চাইলে তিনি বলেন,"যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, মানুষজন পরিবর্তন পক্ষে ও হ্যাঁ ভোটের রায় দেবে এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ।"

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর কমার্স কলেজ ভোট কেন্দ্র তিনটি। এক নম্বর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল রহমান জানান, তার কেন্দ্রে সাড়ে ৯টা পর্যন্ত ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। এ সময় ভোট পড়েছে ৩২২টি। মোট ভোটার ২৯৮৪ জন। যার সবাই পুরুষ। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পরেছে ২৩.১০ শতাংশ অর্থাৎ ৬৮৭টি। 

মিরপুর কমার্স কলেজে ভোট কেন্দ্র ২ এর প্রিসাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত ৭.৪ শতাংশ ভোট পড়েছে৷ ভোটার সংখ্যা ২৮১০।  যার পুরোটাই নারী।

 
মিরপুর কমার্স কলেজের তিন নম্বর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউর রহমান বলেন, "সকাল ১০ পর্যন্ত ১৩.১২ শতাংশ ভোট পড়েছে। ১৭৪৬ ভোটা যার মধ্যে ২২৯ ভোট এই সময়ের মধ্যে ভোট পরেছে। যার মধ্যে মহিলা ও পুরুষ ভোটার আছে।

আরআই/টিকে

মন্তব্য করুন