প্রথমবারের ভোটার মাহতিম সাকিবের প্রত্যাশা
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ । এ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মতোই ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে শোবিজ তারকাদেরও। নিজ অবস্থান থেকে নির্বাচনী আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন সবাই।
এবারেই প্রথমবারের মতো জাতীয় কোনো নির্বাচনে ভোট দেবেন সঙ্গীত শিল্পী মাহতিম শাকিব।
তিনি বলেন, আমি ঢাকার ভোটার। প্রথমত, একটু শান্তি চাই। সবার মধ্যে একটা অশান্তি কাজ করছে। আশপাশের যেদিকেই তাকাই, সবাই অস্থির।
এটার অবসান চাই। দ্বিতীয়ত, সবার মধ্যে স্বাধীনতাটা জরুরি। আমি কোনো স্টেজে উঠে গান গাইছি, সেখানে সামনে এসে যাঁরা শুনছেন, তাঁরা স্বেচ্ছায় সেখানে এসেছেন। কিন্তু কখনো কখনো আমরা কনসার্ট বন্ধ হয়ে যেতে দেখেছি।

স্বাধীনভাবে কাজ করার প্রত্যাশা জানিয়ে মাহতিম শাকিব বলেন, স্টেজে বাইরের অনেককে ইন্টারফেয়ার করতে দেখেছি। এখন আমাদের যাঁরা ডাকেন, তাঁরা পয়সা খরচ করে নিয়ে যান। এ জায়গায় স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা দরকার। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আমার এলাকায় রাস্তা সুপ্রশস্ত।
কিন্তু অর্ধেকের বেশি রাস্তা বাস, ট্রাক, রিকশার দখলে। এ ব্যাপারগুলো যেন সহজে সমাধান করা যায়, সেটা চাওয়া।
পিআর/টিকে