© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট দিলেন ইশরাক

শেয়ার করুন:
ভোট দিলেন ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছোট ভাই মাসরুর হোসেনকে নিয়ে দুপুর ১২ টায় তিনি ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহন মোটামুটি ভালই চলছে। নতুন ভোটারদের বিষয়ে তিনি বলেন, ২৪ এর রক্তাক্ত গণঅভ্যূত্থানে বহু মানুষ জীবন দিয়েছেন, সেটি যদি সফল করতে হয় তবে সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করা। কেননা এই ভোটের মধ্যে যারাই ক্ষমতায় আসবে তারাই জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এতো মানুষ শহিদ হয়েছে সে লক্ষ্য অর্জন করতে পারবো।

ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।

ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন ও তৃতীয় লিঙ্গ ৩ জন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল মান্নান।

এছাড়াও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আমির উদ্দিন আহমেদ (ডালু), গণফ্রন্ট থেকে মাছ প্রতীকে আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরআই/টিকে

মন্তব্য করুন