© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

শেয়ার করুন:
মনোনয়ন ফরম নিলেন মাশরাফি
central-desk
০৫:১৮ পিএম | ১১ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান তিনি।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।

মনোনয়ন ফরম কেনার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নৌকাকে জয়ী করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করতে চাই।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মনিসহ মাশরাফির ভক্তরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম নেয়ার আগে মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে গণভবনে যান। সেখানে প্রধানমন্ত্রীকে সালাম করে দোয়া নিয়েছেন তিনি।

মন্তব্য করুন