© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাসনিম জারাকে সংসদে দেখতে চান না রাকসু জিএস আম্মার

শেয়ার করুন:
তাসনিম জারাকে সংসদে দেখতে চান না রাকসু জিএস আম্মার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
তাসনিম জারাকে সংসদে দেখতে চান না রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এক ফেসবুক পোস্টে তিনি এমন মত প্রকাশ করেছেন। 

গতকাল বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে আম্মার বলেন, বিএনপির দুজনকে তিনি সংসদে দেখতে চান। একজন হলেন, হুম্মাম কাদের চৌধুরী।

হুম্মাম কাদের চট্টগ্রাম ৯ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। আরেকজন হলেন, হাবিবুর রশিদ হাবিব। যিনি ঢাকা ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী । এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা।
 
সালমান আহমেদ নামে একজন সালাউদ্দিন আম্মারের পোস্টে কমেন্ট করে লিখেছেন, হাবিব ভাই জিতে গেলে তাসনিম জারাকে হারাতে হবে। যেখানে দুজনকেই আমরা চাচ্ছিলাম খুব করে। তার উদ্দেশ্যে আম্মার লিখেছেন, ভাই তাসনিম জারা আপুকে একটাবারের জন্য দেখছেন শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা কথা বলতে?

সালাহউদ্দিন আম্মার রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার এই তরুণ ঢাকার মাদ্রাসায় পড়লেও রাবির রাজনীতিতে ইতোমধ্যে সকলের পরিচিত মুখ।

কেএন/টিকে

মন্তব্য করুন