© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুরের বোচাগঞ্জে ভোট পড়েছে প্রায় ৭৫.৩০ শতাংশ, চলছে গণনা

শেয়ার করুন:
দিনাজপুরের বোচাগঞ্জে ভোট পড়েছে প্রায় ৭৫.৩০ শতাংশ, চলছে গণনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এই উপজেলায় ভোট পড়েছে প্রায় ৭৫.৩০ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন অফিস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

বোচাগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং নিয়ম মেনেই গণনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন