© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন:
পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালী-১ আসনের দুটি ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ওই এলাকাগুলোর ভোট বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে গিয়ে দলটির একটি প্রতিনিধিদল এই দাবি জানায়।

বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আসে। সেখানে তারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পটুয়াখালীর ওই দুটি ইউনিয়নে ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয় এবং ওই ইউনিয়নগুলোর ভোট বাতিলের আনুষ্ঠানিক দাবি জানানো হয়।

বৈঠক শেষে প্রতিনিধিদলের প্রধান অধ্যাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, “আমরা বাধ্য হয়েই ইসিতে এসেছি। সিনিয়র সচিব (অভিযোগের বিষয়ে) বলেছেন, তিনি দেখবেন।”

এমআর/টিএ 

মন্তব্য করুন