© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা আব্বাস

শেয়ার করুন:
৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মধ্যে নির্বাচনী ফলাফল নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে।

৩ কেন্দ্রের ফলাফল শেষে মোট ভোটের হিসাবে কিছুটা এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। কেন্দ্রগুলোর মধ্যে ’মির্জা আব্বাস মহিলা কলেজে’ এগিয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি পেয়েছেন ৫২৩ ভোট। অন্যদিকে মির্জা আব্বাস পেয়েছেন ৫১৬ ভোট।শাজাহানপুরের এক কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৮৩৮ ভোট। অন্যদিকে পাটওয়ারী পেয়েছেন ৫১৬ ভোট।

উদয়ন স্কুল এন্ড কলেজে এগিয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি পেয়েছেন ৩৮৯ ভোট। অন্যদিকে মির্জা আব্বাস পেয়েছেন ২৯৩ ভোট। ৩ কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর মোট ভোট ১৪২৮ টি এবং মির্জা আব্বাসের মোট ভোট ১৬৪৭ টি। ৩ কেন্দ্রে ভোটের ব্যবধান ২১৯।

এসএস/টিএ

মন্তব্য করুন