© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ কেন্দ্রের ফল প্রকাশ, বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

শেয়ার করুন:
৩০ কেন্দ্রের ফল প্রকাশ, বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৩৩ হাজার ১৫৭ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৪৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পাওয়া ৩০টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩০টি কেন্দ্রের স্থানীয় ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

বিশেষ করে বিএনপি মহাসচিবের নিজ কেন্দ্র ‘ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পড়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৭৭৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

এসএস/টিএ

মন্তব্য করুন