© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানিকগঞ্জ-৩ আসন: বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির আফরোজা খানম

শেয়ার করুন:
মানিকগঞ্জ-৩ আসন: বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির আফরোজা খানম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৫৮ হাজার ২৯৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আফরোজা খানম এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (জামায়াত জোট) মুফতি মুহাম্মদ সাঈদনুর রিকশা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৭৪ ভোট। এ ছাড়া, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪০৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এই তথ্য পাওয়া গেছে।

বিএনপির প্রার্থী আফরোজা খানম প্রায়ত সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে। বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে এসেছেন। ২০০১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। এর পর থেকে দলের নেতা-কর্মী ও নির্বাচনী আসনের সাধারণ মানুষের মন জয় করে আসছেন।

বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আফরোজা খান রিতা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের নেতা-কর্মীরা বলেন, মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তিনি এই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী আসনের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

এমআর/টিএ 

মন্তব্য করুন