© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবাইকে রাস্তায় নামতে বললেন এনসিপি প্রার্থী

শেয়ার করুন:
সবাইকে রাস্তায় নামতে বললেন এনসিপি প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি ভোট ডাকাতির জাল বুনেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী আবু নাছের খান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে তিনি এই অভিযোগ করেন।

এ সময় তিনি রেজাল্ট ঘোষণা থেমে গেছে অভিযোগ করে সবাই রাস্তায় নামার আহ্বান জানান।

নিম্নে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

গাজীপুর ০২ আসনে বিএনপি ভোট ডাকাতির জাল বুনেছে। হঠাৎ রেজাল্ট ঘোষণা থেমে গেছে। সবাই রাস্তায় নেমে আসুন।

উল্লেখ্য, এনসিপি প্রার্থী আবু নাছের খান তার এই পোস্টের কিছুক্ষণ পর আরেক পোস্টে গাজীপুর ০২ আসনে রেজাল্ট শিট পালটে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

এবি/টিএ

মন্তব্য করুন