© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটওয়ারীর অভিযোগের জবাব দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

শেয়ার করুন:
পাটওয়ারীর অভিযোগের জবাব দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৮ আসনের ৬ কেন্দ্রে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগের জবাব দিতে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যলয়ে গেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনসপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা বসে থাকার পর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে কার্যালয় থেকে বের হয়ে যান তিনি।

জামায়াত জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, পাটওয়ারীর দেওয়া অভিযোগের বিষয়ে তুলে ধরেছিলেন।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইন্সটিটিউট, মির্জা আব্বাস কলেজে অনিয়ম করা হচ্ছে। মির্জা আব্বাস কলেজে ১৫ থেকে বেশি ভোট পাওয়ার পরেও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে।

বিস্তারিত তুলে ধরে শাহিন আহমেদ বলেন, ‘এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এই কেন্দ্র গুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাল ঘোষণা করছেন না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি।’

নাসিরউদ্দিন পাটোয়ারী চলে যাওয়ার পর পর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যলয়ে আসেন আফরোজা আব্বাস। আফরোজা আব্বাসের আসার বিষয়ে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যলয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘পাটোয়ারীর অভিযোগের বিষয়ে স্যার (শরফ উদ্দিন আহমদ চৌধুরী) জানতে চেয়েছিলেন, এর জবাব দিতেই তিনি এখানে এসেছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগের বিষয়ে বলেন, ‘অফিসিয়ালী এখন কিছু বলতে পারছি না।’ তবে মির্জা আব্বাসের স্ত্রী রিটার্নিং অফিসে আসার খবর পেয়ে কয়েকশত নেতাকর্মী বাইরে মিছিল করতে দেখা যায়।

এসকে/টিএ


মন্তব্য করুন