© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শামা ওবায়েদ ফরিদপুর-২ আসনে জয়ী

শেয়ার করুন:
শামা ওবায়েদ ফরিদপুর-২ আসনে জয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১টার দিকে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

শামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় কাজ করে আসছিলেন তিনি।
এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ।

এসকে/টিএ

মন্তব্য করুন