© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোর-২আসন : বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয়ী

শেয়ার করুন:
নাটোর-২আসন : বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৩৩ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষিত হন তিনি।

বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুদার দুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

এটি সংসদীয় আসন নম্বর ৫৯। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৬টি। মোট ভোটার ৪০৬৮৮৬। এরমধ্যে পুরুষ ভোটার ২০১৬৫৫, নারী ভোটার ২০৫২২২ জন।

এমআর/টিএ 

মন্তব্য করুন