© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইল-৫ আসন : ১৩১ কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী সালাহউদ্দিন টুকু

শেয়ার করুন:
টাঙ্গাইল-৫ আসন : ১৩১ কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী সালাহউদ্দিন টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৩১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮০ হাজার ২৫৯ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (হরিণ) পেয়েছেন ৬৯ হাজার ১০৯ ভোট।

বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টুকুর নির্বাচনী সেল থেকে তথ্যটি অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

সুলতান সালাউদ্দিন টুকুর ভক্ত অনুসারী ও বিএনপির নেতাকর্মীরা এ জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন