হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া জয়ী
ছবি: সংগৃহীত
১২:৫৫ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া।
তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকসা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।
এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট।
এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। কাস্টিং ভোটের হার ৪৫ দশমিক ৮৯।
এমআর/টিএ