© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা-ক্ষমতাধরদের হাতে না, জনতার হাতে: হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
ক্ষমতা-ক্ষমতাধরদের হাতে না, জনতার হাতে: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও বিদেশি শক্তির বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য। তারা অর্থ দিয়ে পেশী শক্তি দিয়ে, ফ্যাসিবাদ সময়ের মেম্বার ও চেয়ারম্যানদের কিনে ফেলেছিল। তারা ভুলে গেয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতা ক্ষমতাধরদের হাতে না, ক্ষমতা এখন জনতার হাতে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার স্বাধীনতা চত্ত্বরে একটি আনন্দ মিছিল শেষে শোকরানা সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুম থেকে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করার পর একটি আনন্দ মিছিল বের করে তার কর্মী সমর্থকরা।

শোকরানা সমাবেশে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘অর্থ ও পেশী শক্তি থাকার পরও দেবিদ্বারের আমার মায়েরা-আন্টিরা দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে। তাদের কোন অর্থ কিনে নিতে পারে নাই।

ছাত্র ভাইয়েরা, প্রবাসীরা, ব্যবসায়ী ও ত্যাগী কর্মীরা আমাকে ভোট দিয়েছেন। আর যারা আমাকে ভোট দেন নাই তারা আমাকে বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আপনাদের অধিকার আমার কাছে সমানভাবে থাকবে।’

হাসনাত আরো বলেন, ‘এই দেবিদ্বারে এখন থেকে গোমতীর মাটি উত্তোলন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, ঘুষ, অনিয়ম দুর্নীতির কবরস্থ ঘোষণা করা হলো। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেধে রেখে পুলিশে খবর দিবেন।

দেবিদ্বারের আইন-শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে চাকরি করতে আসলে তাদের এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যে বেতন-ভাতা সেটাই নিতে হবে। তিনি আরো বলেন, এই দেবিদ্বারে সরকারিভাবে যত টাকা বরাদ্দ আসবে তা দেবিদ্বার এই চত্ত্বরে ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে জনগণকে দেখানোর সুযোগ করে দেব। কোন রাস্তার কত বাজেট, কবে শুরু, কবে শেষ, কাজের কে ঠিকাদার যাবতীয় তথ্য ওই বিলবোর্ডে আপনারা দেখতে পাবেন।’

দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যপক মো. শহীদুল্লাহ’র সঞ্চালনায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘আজকে খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী মানুষ, যারা নিজেদের বাড়ি ঘর নাই কিন্তু অন্যের বাড়ি ঘর বানায় যারা সমাজে গ্রহণযোগ্য নয়। অশিক্ষিত যারা রাস্তার মধ্যে নিজের জীবিকা নির্বাহ করে এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছে নেতৃত্বের জন্য বিশেষ পরিবার লাগে না নেতৃত্বের জন্য অর্থবিত্ত লাগে না, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, জনতাই নেতৃত্ব বানায়।

শোকরানা সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

এসকে/টিএ

মন্তব্য করুন