৫ম বারের মতো এমপি হলেন কক্সবাজারের শাহজাহান চৌধুরী
ছবি: সংগৃহীত
০১:৩৮ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আসনে ৫ম বারের মতো বিজয়ের মুকুট পড়লেন বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী (ধানের শীষ) ২৯২৪ বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
রাত ১১ টার দিকে ভোট গণনা শেষে গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সূত্রে এ তথ্য জানা যায়।
বেসরকারি ফলাফল অনুযায়ী, উখিয়া ও টেকনাফ উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৪ ভোট। এতে ধানের শীষ প্রতীক প্রায় ৩ হাজার ৩৪৯ ভোটে এগিয়ে রয়েছে। সর্বশেষ পোস্টাল ভোট ঘটনার শেষে ২৯২৪ ভোটের ব্যবধানে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হন শাহজাহান চৌধুরী।
উল্লেখ্য, বিএনপি শাহজাহান চৌধুরী এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও জাতীয় সংসদের হুইপসহ রেহায়ন ও গণপূর্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
এদিকে প্রবীণ রাজনীতিবিদ বর্ষিয়ান নেতা শাহজাহান চৌধুরীর বিজয়ের খবরে কক্সবাজার-৪ আসনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। তারা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন।
এমআর/টিএ