© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপুল ভোটে এগিয়ে থেকেও বিএনপি প্রার্থীর ফল স্থগিত

শেয়ার করুন:
বিপুল ভোটে এগিয়ে থেকেও বিএনপি প্রার্থীর ফল স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিপুল ভোটে এগিয়ে থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ না করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশ অনুযায়ী, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না। তবে আসনের অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট প্রকাশ করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২৪টি কেন্দ্রের ফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী আসলাম চৌধুরী পান এক লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

জানা গেছে, ঋণখেলাপি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসনটিতে চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টিজে/টিএ  

মন্তব্য করুন