© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুর-৬ আসন / খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন বিজয়ী

শেয়ার করুন:
খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন বিজয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৯৯টি কেন্দ্রের সবকয়টি মিলে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে সাংবাদিকদের এ ফলাফল জানান।

টিজে/টিএ  

মন্তব্য করুন