© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমানের জয়

শেয়ার করুন:
ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমানের জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৭৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে কর্নেল (অব:) আব্দুল হক ৮০ হাজার ৫৩ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৬ হাজার ৩৫২টি ভোট পেয়েছেন। ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। মোট ১৪২ টি কেন্দ্রে মোট ভোট দেয় ২ লাখ ৫০ হাজার ১৯৮ ভোটার। বাতিল হয়েছে ৩ হাজার ৭২৬ টি ভোট।

ইউটি/টিএ

মন্তব্য করুন