© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরার ৪টি আসনেই জামায়াতের জয়

শেয়ার করুন:
সাতক্ষীরার ৪টি আসনেই জামায়াতের জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ১৬৮ কেন্দ্রের মধ্যে ১৬৮টা কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ইজ্জত উল্লাহ ২২০৩৩০ ভোট এবং ধানের শীষ প্রতীকের হাবিবুল ইসলাম হাবিব ১৯০৯৮৫ ভোট পেয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী ২৫৬২৬ ব্যবধানে জয়ী হয়েছেন।

সাতক্ষীরা সদর-২ আসনে মোট কেন্দ্র ১৮০ প্রাপ্ত ১৮০ কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে মুহাদ্দিস আব্দুল খালেক ২৬০৪২৩ ভোট। আর ধানের শীষ প্রতিকে আব্দুর রউফ পেয়েছে ১১৪৩৩২ ভোট। এ আসনে ১৪৬০৯১ ভোট বেশি পেয়ে মুহাদ্দিস আব্দুল খালেক জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-৩ আসনে ১৬৫ কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতিকে মুহাদ্দিস রবিউল বাশার ১,৩২ ৮৭৩ ভোট, ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম ৯৩ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন। সবমিলিয়ে ৩৯ হাজার ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকে মুহাদ্দিস রবিউল বাশার জয়ী হয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনের ৯৬টি কেন্দ্রে গাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১০৫৪৬২ ভোট, ড. মনিরুজ্জামান ধানের শীষ প্রতীকে ৮৪৪২৪ ভোট পেয়েছেন। এ আসনে গাজী নজরুল ইসলাম ২১৩৮ ভোট বেশি পেয়ে জয়ী হন।

এমআর/টিএ 

মন্তব্য করুন