© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়

শেয়ার করুন:
গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলায় বিএনপির জন্য এ ধরনের বড় বিজয় আগে দেখা যায়নি। এর আগে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর জয়ী হন।

এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর ও এস এম জিলানী।

গোপালগঞ্জ-১:

বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৫১০, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯।

ভোটকেন্দ্র সংখ্যা ১৩৮টি।

গোপালগঞ্জ-২:

বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৩২৪, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬২, নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২৫৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।

ভোটকেন্দ্র সংখ্যা ১৫১।

গোপালগঞ্জ-৩:

বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০৮।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিজয়ী প্রার্থীদের সমর্থনে আনন্দ মিছিল করেন। বিজয়ী প্রার্থীরা ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসকে/টিএ

মন্তব্য করুন